সিলেটে ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: সিলেটে চাঁদাবাজি মামলায় মহানগর ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর সাগরদিঘিরপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদ, মহানগর ছাত্রলীগের তুষার গ্র“পের কর্মী সৈয়দ ওবায়দুল কাহির নাহিদ ওরফে নাবিদ, ছাত্রলীগ কর্মী আকলাকুল করিম নেওয়াজ ও গোলাম রাব্বানী। সোমবার তাদের আদলতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এটা কবেকার ঘটনা এবং মামলার বাদী কে সে বিষয়ে কোন কিছু জানাতে অপরগতা প্রকাশ করেন তিনি।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed