কয়েক ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কয়েক ঘণ্টার বৃস্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রবিবার সকাল থেকে কখনও অঝোর ধারায় আবার কখনও থেমে থেমে বৃষ্টিপাত হয় সিলেটে। ফলে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পানি উঠেছে সিটি করপোরেশনের সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বাড়িতেও।
নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবিরাম বর্ষণের ফলে ছড়া ও খাল ভরাট হয়ে যাওয়ায় নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড় ও কুমারপাড়া এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে বৃষ্টির পানিয়ে তলিয়ে যায়।
এছাড়া নগরীর সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, চারাদিঘীরপাড়, রায়হোসেন, হাওয়াপাড়া, কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, বারখলা, পাঠানপাড়াসহ নগরীর অন্তত ৪০টি এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এসব এলাকার কোথাও কোথাও সড়কে হাঁটু পানি জমে যায়। বাসা-বাড়িতে পানি উঠার পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পানি ভেঙে তাদের চলাচল করতে হয়।
আবহাওয়া অফিস জানায়, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ঘন্টায় সিলেটে ৮৫ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বৃষ্টির কারণে নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল ঠিকই, তবে বৃষ্টি কমার সাথে সাথে পানি নেমে গেছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে তারা তৎপর রয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকা পরিদর্শনও করা হয়েছে।
এদিকে, রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত প্রবল বৃষ্টিপাতে নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানি ঢুকে পড়ে মেয়র আরিফুল হকের কুমারপাড়াস্থ বাসায়।
আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অবস্থায় তিনি একা তার বয়ো:বৃদ্ধা শাশুড়িকে নিয়ে চরম বেকায়দায় পড়েছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed