কমলগঞ্জে বিদ্যুৎষ্পৃস্টে স্কুলছাত্রের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সকালে মক্তবে যাওয়ার সময় গ্রামের একটি মুরগির খামারের তারে বিদ্যুতায়িত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে আবুল হাসান চৌধুরীর মুরগির খামারে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টায় কেছুলুটি গ্রামের তাজুদ আলীর একমাত্র ছেলে কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র শাওন (৮) আরবি পড়তে স্থানীয় মক্তবে যাচ্ছিল। পথি মধ্যে আবুল হাসান চৌধুরীর মুরগির খামারের মুরগির আওয়াজ শুনে কাছে এগিয়ে গেলে আর্থিং করা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্র শাওন মারা যায়। খামার মালিক দ্রত শাওনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খামার মালিক সরাসরি কোন কথা না বললেও তার স্বজনরা জানান, বন বিড়ালের উপদ্রবের কারণে সম্প্রতি মুরগির খামার ঘরে বৈদ্যুতিক আর্থিং করা হয়েছিল। সেই আর্থিং তারে জড়িয়ে ছাত্রটি দুর্ঘটনায় পড়ে মারা গেছে। এক ভাই ও এক বোনের মধ্যে শাওন বড়। একমাত্র ছেলেকে হারিয়ে শাওনের মা-বাবা এখন পাগলপ্রায়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শমমেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed