কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসাম পৌর এলাকার চিলোনিয়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। রোববার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, দুর্ঘটনাস্থলেই একজন শিশু, একজন পুরুষ ও একজন নারী মারা যান। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই একই পরিবারের সদস্য।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed