সিলেটে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলা থেকে এক যুবকের ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃক্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪টায় নগরীর তালতলা দিলশাদ সিনেমা হলের সামনে। ছিনতাইয়ের শিকার যুবকের নাম সামছুল হক রুবেল (২০)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদী গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র। তিনি তার চাচাতো ভাই কাঠ ব্যবসায়ী পারুল মিয়ার ৫০ হাজার টাকা তার এক আত্মীয়ের কাছ থেকে ওসমানী শিশু পার্কের সামনে থেকে গ্রহণ করে বাই সাইকেল যোগে দক্ষিণ সুরমা যাচ্ছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তালতলা দিলশাদ সিনেমা হলের সামনে তার গতিরোধ করে তার পেটে ও হাতে ছুরিকাঘাত করে টাকা, বাই সাইকেল ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। রাতেই সামছুল হক রুবেলের দেহে অস্ত্রোপচার হয় বলে জানান তার চাচাতো ভাই কাঠ ব্যবসায়ী পারুল মিয়া। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed