Main Menu

বিয়ানীবাজারে অর্ধশতাধিক শিশুকে খৎনা প্রদান

বিয়ানীবাজার প্রতিনিধি: এ্যাকটিভ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেটের বিয়ানীবাজারের অর্ধশতাধিক গরীব ও অসহায় শিশুকে খৎনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
শনিবার সকালে বিয়ানীবাজার পৌরসভার দি বিয়ানীবাজার ডায়গনষ্টিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাকটিভ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, জাহিদুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সানাউর রহমান, ডাক্তার নন্দ দুলাল দেব। এ্যাকটিভ ওয়েল ফেয়ার ট্রাস্টের স্থানীয় সদস্যবৃন্দ এবং গিভ বøাড সেইভ লাইফ এর সদস্যবৃন্দ অনুষ্ঠানে সহযোগিতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে একটিভ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জাহিদুর রহমান সুমন বলেন, এ্যাকটিভ ওয়েল ফেয়ার ট্রাস্ট জন্মলগ্ন থেকে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের ভাগ্যন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করার ফলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।
সমাজের অনেক মানুষ এখনো সুবিধা বঞ্চিত উল্লেখ করে বলেন, অনেকে টাকার অভাবে তাদের বাচ্চাদের খৎনা দান থেকে বিরত থাকেন। আবার লজ্জায়ও কাউকে কিছু বলতে পারেন না। তাই ধর্মীয় এ কাজটি থেকে অনেকে বঞ্চিত হয়ে পড়েন। তিনি বলেন, এ্যাকটিভ ওয়েল ফেয়ার ট্রাস্ট এসব সুবিধা বঞ্চিত শিশুদের খুঁজে বের করে খৎনা প্রদানের ব্যবস্থা করে থাকে। ভবিষ্যতের তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক শিশুকে খৎনা প্রদানের পাশাপাশি ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এক্যাটিভ ওয়েল ফেয়ার ট্রাস্টের এ উদ্যোগকে রোগাীর আত্মীয় স্বজনেরা সাধুবাদ জানান।

Share





Related News

Comments are Closed