সিলেটে ৬ মাসেও অপহৃত রাসেলের পরিচয় মিলেনি
বিশেষ প্রতিনিধি : সিলেটে দীর্ঘ ৬ মাসেও উদ্ধার হয়নি অপহরন মামলার ভিকটিম। এমনকি ভিকটিমের আসল পরিচয়ও জানতে পারেনি পুলিশ। পরিচয় দিতে বারবার ব্যর্থ হয়েছে মামলার বাদী। ফলে ভুয়া ভিকটিম সাজিয়ে মামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ৬ মার্চ নগরীর খুলিয়াটুলায় কথিত এ অপহরনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জনকে এজাহারভুক্ত করে ১০জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে জনৈক প্রবাসী সৈয়দ মোহাম্মদ হাফিজ। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিলেট মহানগর গোায়েন্দা পুলিশ।
জনা গেছে, নগরীর খুুলিয়াটুলার একটি বাসার দখল নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) শাহানা আক্তার শানু পরিবারের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার সৈয়দ মোহাম্মদ হাফিজ-এর। গত ৬ মার্চ শানু ও তার স্বজনরা ওই বাসায় হামলা করে এবং বাসার কথিত কেয়ারটেকার রাসেলকে(২৮) অপহরন করে নিয়ে যায়। এমন অভিযোগ এনে সৈয়দ মোহাম্মদ হাফিজ ১৮ মার্চ সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলা {নং-১৭(৩)১৬} করেন। মামলায় ‘অপহৃত’ কেয়ারটেকারের (ভিকটিমের) নাম রাসেল আহমদ, পিতা- আব্দুল মজিদ উলেখ করা হলেও তার মূল ঠিকানা বলা হয়নি। ফলে দীর্ঘ ৬ মাসেও ভিকটিমের আসল পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ। ভিকটিমের নাম-ঠিকানা ও তার স্বজনদের পরিচয় জানতে পুলিশ একাধিকবার নোটিশ করলেও জবাব দিচ্ছেন না মামলার বাদী সৈয়দ মোহাম্মদ হাফিজ। ফলে মামলার ভিকটিম ভূয়া এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে ভূয়া ভিকটিম সাজিয়ে এ মামলা করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সঞ্জিত দাশ মামলাটি তদন্ত করছেন।
ঘটনার ব্যাপারে বক্তব্য জানতে মামলার বাদী সৈয়দ মোহাম্মদ হাফিজের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সৈয়দ মোহাম্মদ হাফিজ একটি হত্যা মামলায় পলাতক ও আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সঞ্জিত দাসের সাথে যোগায্গো করতে শনিবার দুপুরে তার মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed