দোয়ারাবাজারে জুয়া খেলা নিয়ে হামলায় নিহত ১
দোয়ারাবাজার সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল করিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নোয়াগাঁও গ্রামের একটি ঘরে সাত-আটজন বন্ধুকে নিয়ে জুয়া খেলছিলেন করিম। এ সময় প্রতিপক্ষ বন্দেরবাড়ি গ্রামের দুলাল মিয়া তার পক্ষের লোকজন নিয়ে হামলা করে তাদের টাকা-পয়সা লুট করে নিয়ে যেতে চায়। এতে করিম বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed