Main Menu

ইমাম হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরের মোবারকপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দাওয়াতুলহক পরিষদ, উত্তর কুশিয়ারা, ফেঞ্চুগঞ্জের উদ্যোগে এক প্রতিবাদ সভা শুক্রবার বিকেলে স্থানীয় কটালপুর সেনের বাজারে অনুষ্ঠিত হয়।
পরিষদের উপদেষ্ঠা মাওলানা মো. ছদরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা নজমুদ্দীন, মাওলানা মোস্তাক আহমদ ও মাওলানা ফয়জুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি মাওলানা শাহিদুর রহমান, মো. নজরুল ইসলাম, পশ্চিম মল্লিকপুর জামে মসজিদের ইমাম মাওলানা রেদোয়ান আহমদ, ইলাশপুর জামে মসজিদের ইমাম জমির উদ্দীন, ফাজিলশাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইউসুফ সিদ্দীকি ও আতাউর রহমান, বারইগ্রাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নজির আহমদ, খিলপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসাইন, মাওলানা তাহির আলী, মাওলানা সাদিকুর রহমান, শিহাবুল উলূম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, আল-আমিন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, মাওলানা সদরুল ইসলাম, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা নজমুদ্দীন, মাওলানা এনামুল ইসলাম কলিম, মাওলানা শামসুল ইসলাম শরিফ, বিশিষ্ট কবি, ছড়াকার মতিউল ইসলাম মতিন, নাছির উদ্দীন, আওয়ামীলীগ নেতা পংকি মিয়া, লন্ডন প্রবাসী হাজী মুজিবুর রহমান, হোসাইন আহমদ, মাওলানা মো. শাহিদুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ইমাম মাওলানা আব্দুর রহমানের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বক্তারা বলেন, একজন মসজিদের ইমামকে নির্মমভাবে হত্যা করা ন্যাক্কারজনক কাজ। বক্তারা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার করা না হলে তৌহিদী জনতাকে সাথে নিয়ে হরতাল সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
প্রতিবাদ সভা শেষ এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কঠালপুর সেনের বাজার পয়েন্টে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Share





Related News

Comments are Closed