বিশ্বনাথে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার লামাকাজী বাজারে ‘ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ ও জুবায়ের আহমদ’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুত্বর আহত অবস্থায় ছাত্রদল নেতা জুবায়ের আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে এলাকার মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পুরোপুরো নিয়ন্ত্রনে আনে।
এদিকে সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়লে, অনেকেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
জানা গেছে, ঈদের দিন (মঙ্গলবার) থুথু ফেলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জুবায়ের আহমদ ও আবুল কালাম আজাদ’র মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে সে সময় বিষয়টি মিমাংসা করা হয়। এরপর জুবায়েরের কাছে সংবাদ আসে তাকে মারধর করার জন্য কালাম নিজের গ্রুপের নেতাকর্মীদের নিয়ে মহড়া দিচ্ছে। জুবায়ের এর পাল্টা জবাব দেওয়ার জন্য কালামকে ফোন করে এ কথার সত্যতা যাচাই করেন এবং কালামকে হুমকি প্রদান করে। আর এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দু গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এব্যাপারে ছাত্রদল নেতা জুবায়ের আহমদ ও আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাদের পাওয়া যায়নি।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed