ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর সহ ৮ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিজয়নগর উপজেলার শশই ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। নিহতরা হলেন-মৌলভীবাজারে বাজারের কমলগঞ্জ উপজেলার রুপশপুর গ্রামের বাসিন্দা বর আবু সুফিয়ান (২৫), তাঁর মামা হাজি আবদুল হান্নান (৬৫), বরের দুই ভাই কামরান (২০) ও ফয়ছল (২৩), বরযাত্রী মুর্শেদ (২৫), হাবিবুল (২২), আলী হোসেন (২৫) ও মুক্তার মিয়া (৪২)। এর মধ্যে বর ও তার দুই সহোদর রয়েছেন। হতাহত সবাই মাইক্রোবাসের আরোহী বলে জানিয়েছেন ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। চারজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের সবার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাহন দুটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে আবার যান চলাচল শুরু হয় বলে জানান ওসি।
এদিকে, বরসহ পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে বইছে কান্নার রোল। কমলগঞ্জে বরের রুপশপুর গ্রামের বাড়িতে এখন মাতম চলছে। স্বজনরা রয়েছেন লাশের অপেক্ষায়।
জানা গেছে, আবু সুফিয়ানরা তিন ভাই। তিনজনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ওই গাড়ির আরোহী শমসেরনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আলী জানান, তারা আবু সুফিয়ানের জন্য পাত্রী দেখতে ঢাকার নাখালপাড়ায় যাচ্ছিলেন।
নিহত হাজি আবদুল হান্নানের স্বজন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আবদুল আহমদ মিনার বলেন, আমাদের বাড়িতে শুধু কান্না ছাড়া আর কিছু নেই। আমরা লাশের অপক্ষোয় আছি। লাশ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed