কালিহাতিতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পুংলি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুসেতু সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় বলে জানান জাহাঙ্গীর।
নিহতরা হলেন- আসমা (৪০), মমিনুর (৪১), আসাদুল (১৫), রিপন (৩০) ও সুমন (৩৫)। লালমনিরহাটের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। আহতদের টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সার্জেন্ট জাহাঙ্গীর জানান।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার করে টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
কালিহাতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহাব মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুংলি এলাকায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed