Main Menu

বিশ্বনাথে হিজবুত তাহরির সদস্য আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে পুলিশ। তার নাম রেদোয়ান আহমদ সুমন (২৭)। বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুমনকে আটক করে। পুলিশের দাবি, সুমন হিজবুত তাহরিরের সদস্য।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আটকের সত্যতা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়ার কথা বলেন তিনি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা জানান, রেদোয়ান দীর্ঘদিন থেকে পলাতক ছিল। ঈদের ছুটিতে সে সম্প্রতি বাড়িতে বেড়াতে আসে। এ অবস্থায় বুধবার দুপুরে বিশ্বনাথের হরিপুর থেকে তাকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed