সুনামগঞ্জে ঈদের দিনে শিশু অপহরণ!
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা ঈদুল আযহার দিন মঙ্গলবার এক শিশু অপহরকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
অভিযুক্ত অপহরণকারীর নাম শফিকুল ইসলাম (৩২)। সে জেলার বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলা থেকে মঙ্গলবার দুপুরে তিন বছরের এক শিশুকে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পথে শিশুর চিৎকার শুনে স্থানীয় জনতা ঐ অপহরণকারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। এ সময় শিশুটিকে স্থানীয় জনতা শফিকুলের হেফাজত থেকে উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বড়গোপ টিলার আবু তাহের দুপুরে গ্রামবাসীকে সাথে নিয়ে কোরবানীর গোশত বিতরণ কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ির পার্শ্ববতী কাঁটাতাঁরের বেড়া সংলগ্ন এলাকা থেকে তার তিন বছরের শিশু পুত্রকে কোলে করে অপহরণ করে বাড়ির অদুরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। এসময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী অপহরণকারী শফিকুল ইসলামকে আটক করে। পরে বিকেল ৫টার দিকে শিশু সহ অহরণকারীকে স্থানীয় জনতা থানা পুলিশে সোপর্দ করেন।
এদিকে অপহরণের অভিযোগে আটক শফিকুলের দাবি সে শিশু অপহরণ করতে নয় বরং শিশুটি কাঁটাতারের বেড়ায় আটকে গেলে সে উদ্ধার করে শিশুটিকে বাড়িতে পৌছে দেয়ার জন্যই কোলে তুলে নিয়েছিল।
প্রাথমিক পুলিশী জিজ্ঞাসাবাদে শফিকুল আরো জানায়, সে তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনে গত এক যুগ ধরে চুনাপাথর পরিবহন শ্রমিক হিসাবে কাজ করে। কিন্তু তার এ দাবির পক্ষে কোন প্রমাণাধি দেখাতে ব্যর্থ হয়।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও এলাকাবাসী পাল্টা অভিযোগ করে বলেন, যদি শিশুটিকে বাড়িতে পৌছে দেযার ইচ্ছে ছিল তবে কেন শফিকুল একজন অরিচিতি লোক হয়ে ঐ শিশুকে কোলে তুলে নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল?
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. হানিফ মঙ্গলবার বলেন, পুলিশী হেফাজতে শফিকুলকে জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed