Main Menu

ঠাকুরগাঁওয়ে জামায়াতের রোকন গ্রেপ্তার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর রোকন রেজাউল করিম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সদর থানার ওসি মশিউর রহমান, উপ-পরিদর্শক কফিল উদ্দীন, গোলাম মর্তুজা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম (৪০) জেলা জামায়াতের রোকন ও বেগুনবাড়ী ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে জেলা জামায়াতের রোকন রেজাউল করিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও পুলিশের একটি বিশেষ দল কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জামায়াতের রোকন রেজাউল করিম জেলা জামায়াতের অন্যতম সংগঠক এবং সে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী। এছাড়াও তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার ফারহাত আহমেদ।

Share





Related News

Comments are Closed