সিলেটে একদিন আগে ঈদ করা নিয়ে উত্তেজনা, ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে একটি পরিবারের সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে সোমবার ঈদুল আজহা পালন করা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সৌদি আরবের সাথে মিল রেখে স্থানীয় বাসিন্দা ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস-উন-নূর ঈদ জামাত পড়ে কোরবানি দেন। এমন খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত ক্ষুব্ধ হয়ে বাধা দেয়। এসময় মুক্তাবিস-উন-নূরের প্রতিষ্ঠান ইকরাতে ভাংচুর চালানোরও অভিযোগ পাওয়া যায়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, “মুক্তাবিস-উন-নূর একাই একদিন আগে ঈদ পালন করছিলেন, এতে পঞ্চায়েতের সাথে তার বিরোধ হয়। এটা কোন বড় সমস্যা নয় বলে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করি”।
ওসি জানান, কোরবানি হওয়া পশুর মাংস একটি এতিমখানায় দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed