জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিলেবাসের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত হয়েছে। এ ফলাফলে পাশের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।
জাতীয় বিবশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, মোট এক লাখ ৬৯ হাজার ৭৪ জনের মধ্যে এক লাখ ২৪ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছের।
এরমধ্যে বিএ-তে ৫১ হাজার ৯২২ জনের মধ্যে ৩৮ হাজার ৩৫০ জন, বিএসএস-এ ৭৫ হাজার ৪৩৩ জনের মধ্যে ৫৫ হাজার ৯৫৯ জন, বিবিএস-এ ৩৮ হাজার ৫৭২ জনের মধ্যে ২৮ হাজার ৪৮ জন এবং বিএস-সিতে তিন হাজার ১৪৭ জনের মধ্যে দুই হাজার ১৭৯ জন পাশ করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, একই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষায় প্রথম বর্ষের আট হাজার ৮৮২ জনের মধ্যে ছয় হাজার ৩২৪ জন, দ্বিতীয় বর্ষের এক লাখ ৯০ হাজার ৯৮৯ জনের মধ্যে এক লাখ ৮১ হাজার ২৭২ জন এবং সার্টিফিকেট কোর্সের ৩৩২ জনের মধ্যে ১২১ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে (৯ অক্টোবর) পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে/ অনলাইনে www.nubd.info সাইটের মাধ্যমে জানাতে হবে বলে জানান তিনি। এরপর আর কোনো আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে তিনি জানান।
যে কোনো মোবাইল ফোন থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>deg <space> Reg no লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। তাছাড়া পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.edu.bd) থেকে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed