ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের তিন উপজেলা কমিটি বিলুপ্ত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কমিটি, নেতাকর্মীরা বৈবাহিক-পেশাগত জীবনে ব্যস্ত থাকায় দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়ায় পীরগঞ্জ উপজেলা কমিটি, সরকারি কলেজ কমিটি, রাণীশংকৈল উপজেলা কমিটি ও হরিপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।
রোববার সকালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক এক বিবৃতিতে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, গণতন্ত্রের বিধি মোতাবেক নির্ধারিত বয়স সীমার ও ছাত্রত্ব না থাকায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর হতে ২৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানেরর প্রত্যয়ণপত্র জেলা ছাত্রলীগের দফতর/উপ-দফতর সম্পাদক বরাবরে পাঠানোর আহবান করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed