হাউজিং এস্টেটের সেই আফিয়া মারা গেছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা সেই আফিয়া খাতুন লাকি (৩৪) মারা গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আকস্মিক সে মারা যায়। শুক্রবার বাদ জুমা দরগাহে হযরত শাহজালাল(র.) জামে মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আফিয়া হাউজিং এস্টেট ১৩২ নম্বর বাসার বাসিন্দা ক্বারী আব্দুন নূরের ছোট কন্যা। পিতার জিম্মি দশায় থাকা অবস্থায় ২০১৫ সালের অক্টোবরে মারা গিয়েছিল আফিয়ার বড় বোন সাফিয়া খাতুন কলি (৩৭)। এর ১১ মাসের মাথায় মারা গেল আফিয়া।
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার তার দাফন সম্পন্ন হয়েছে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed