উইমেন্স মেডিকেল কলেজে ইন্টার্নদের ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী নভেম্বর মাস থেকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হবে- বৃহস্পতিবার দুপুরে কর্তৃপক্ষের এমন আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
তবে কর্তৃপক্ষের কোন লিখিত আশ্বাস না পেলে তারা আবারও ধর্মঘট শুরু করবেন বলেও হুশিয়ারী দেন।
আন্দোলনকারী জানিয়েছেন, অন্য হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সরকার নির্ধারিত ১৫ হাজার টাকা বেতন পান। কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বেতন দেয়া হয় ১০ হাজার টাকা।
ন্যায্য বেতন আদায়ের জন্য দীর্ঘ দিন থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেয়। বুধবার থেকে ধর্মঘট শুরু করেন তারা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed