সিলেটে দুই রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে সিলেট নগরীর শিবগঞ্জে দুই রেস্টুরেন্টকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তাকে সহায়তা করেন এপিবিএন’র সিনিয়র এএসপি মো. আব্দুল কুদ্দুছ পিপিএম ও এএসপি হাবিবুর রহমান।
অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে নিউ সেবা রেস্টুরেন্টকে ১০ হাজার ও কলাপাতা রেস্টুরেন্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
« উইমেন্স মেডিকেল কলেজে ইন্টার্নদের ধর্মঘট স্থগিত (Previous News)
(Next News) সিলেট জেলা পরিষদের ভোটার তালিকায় আপত্তি »
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed