Main Menu

ওসমানীনগরে স্কুলছাত্রসহ ২ জনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ কালনীচর গ্রামের প্রবাসী ইয়াকুব আলীর ছেলে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নাজমুল ইসলামের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ ঘরের বাথরুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নাজমুলের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে তার স্বজনসহ একাধিক সূত্রে জানা গেছে। পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে একইদিন সকালে উপজেলা গোয়ালাবাজার ইউপির গদিয়াচর রোডের একটি বাসা থেকে ফখরুল ইসলাম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি মেয়েকে উত্যক্ত করা নিয়ে তার স্বজনরা শাসন করায় সে বিষপান করে আতœহত্যা কওে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার কওে ময়না তদন্তেও জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী লাশ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed