Main Menu

সুনামগঞ্জে ৩ লাখ টাকা ভারতীয় মদের চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে বিজিবি ১৯৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের দু’টি চালান আটক করেছে। এদিকে মাদকের দু’টি চালান আটক করা হলেও চোরাচালানের জড়িত কাউকেই আটক করতে পারেনি বিজিবি।
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুত্রে জনা যায, জেলা তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তের বারেকটিলা এলাকা থেকে বুধবার রাতে ৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতলের একটি চালান আটক করে।
অপরদিকে সদর উপজেলার নারায়ণতলা বিওপির বিজিবির অপর একটি টহল দল বৃহম্পতিবার ভোর রাতে সীমান্তের সীমান্ত হাট (বর্ডারহাট) নামক এলাকা থেকে ১০৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতলের আরো একটি চালান আটক করে।
বিজিবির দাবি আটককৃত মদের আনুমানিক মুল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ জানান, মাদকের দু’টি চালান আটক হলেও চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় এর সাথে জড়িত কাউকেই বিজিবির টহল দল আটক করতে পারেনি।

Share





Related News

Comments are Closed