জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃস্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজ ঘরে মাল্টিপ্লাগের তারে জড়িয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. মামুন (১৭)। সে উপজেলার চাক্তা গ্রামের আবু বক্কও মিয়ার ছেলে ও চাক্তা আলীম মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়- মঙ্গলবার বিকাল ৫টায় বিদ্যুৎ না থাকায় নিজ ঘরে বিদ্যুতের মাল্টিপ্লাগ মেরামতের কাজ করছিল মামুন। এসময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসলে কোন কিছু বুঝে উঠার আগেই মাল্টিপ্লাগের তারে জড়িয়ে যায় মামুন। কিছুক্ষণ পর মামুনের মা ঘরে প্রবেশ করে মামুনকে বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে বিদ্যুতের লাইন বন্ধ করে মামুনের লাশ উদ্ধার করেন। এ খবর চাক্তা আলীম মাদ্রাসায় পৌঁছালে ছাত্ররা মামুনকে এক নজর দেখার জন্য ভিড় জমান।
দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিদ্যুতের তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি নিয়ে নিহত মামুনের লাশ দাফন করা হবে বলে জানান তিনি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed