সিলেটে উদ্যোক্তা ফোরামের মানববন্ধন স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রদানের দাবীতে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সিলেট জেলা উদ্যোক্তা ফোরাম এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
সিলেট জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ রাজিব আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসানের পরিচালনায় মানববন্ধন চলাকালীন কর্মসূচীতে বক্তারা বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তারা তৃণমূলে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছে। স্থানীয় সরকারের উন্নয়ন তরান্বিত করতে এলজিএসপি-২ এর মাধ্যমে প্রাপ্ত প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের অনলাইন মনিটরিং টুল ব্যবহার করে আয়, ব্যয়, বার্ষিক বাজেট প্রণয়ন, এসওই, এএফএস ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পাদন করে থাকেন। বিশেষ করে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের তথ্য প্রতিনিয়ত হালনাগাদ সংযুক্তির কাজ করে যাচ্ছেন। যা ডিজিটাল বাংলাদেশ পরিণত করার জন্য রূপকল্প ‘ভিশন ২০২১’ দেশ ও জাতির জন্য বিশাল মঙ্গল ও উন্নতি বয়ে এনেছে। তাই এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে উদ্যোক্তাদের সার্বিক বিষয়াদি বিবেচনা করে উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রদানের জন্য বক্তারা কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা উদ্যোক্তা ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি শায়েখ সুমন, সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি পাল, ধর্ম সম্পাদক মনসুর হোসেন মুন্না, সদস্য শামীম আহমদ, এস এম তপু, গোলাম রসুল খান, বাদশা মিয়া, জোছনা বেগম, সাজেদা বেগম, মনজুর আহমদ, মারজান আহমদ, সৈয়দ নাজির আলী প্রমুখ। মানববন্ধন শেষে ফোরামের নেতৃবৃন্দ সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি পেশ করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed