Main Menu

সুনামগঞ্জে বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার চারাগাঁও সীমান্তের শুল্ক ষ্টেশনের মেইন পিলার ১১৯৫ এর থ্রী-এস সাব পিলারের জিরো লাইনে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আটক বাংলাদেশী নাগরিককে বিএসএফ-বিজিবির নিকট হস্তান্তর করে।
বৈঠক সুত্রে জানা যায়, সুনামগঞ্জ ২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির চারাগাঁও শুল্ক ষ্টেশনের মেইন পিলার ১১৯৫ এর ফাইভ এস এলাকা অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সোমবার সন্ধায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের মৃত মেহের আলীর ছেলে নয়ন মিয়া (৪৫)কে ভারতের শিলং ১১ ব্যাটালিয়নের বিএসএফের বাগলী কোম্পানী হেডকোয়ার্টারের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
বিএসএফের হাতে আটক হওয়ার পর স্থানীয় চারাগাঁও বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার আবদুর রশীদ রাতে জানান, “পাথর সংগ্রহ করতে নয় শিশুরা খেলা করছিলো, নয়ন মিয়া শিশুদের আনতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়”!।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বীরেন্দ্রনগর বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার ইলিয়াস মজুমদার ও বাগলী বিএসএফের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর করম চাঁন।
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বিএসএফের হাতে আটক নয়ন মিয়াকে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed