শাবিতে এবার আসন সংখ্যা বেড়েছে
শাবি প্রতিনিধি: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) এবার গতবারের চেয়ে ৬১টি আসন বাড়ানো হয়েছে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন জানিয়েছেন, আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬১টি আসন বৃদ্ধি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, ‘বি’ ইউনিটের অধীনে (বিজ্ঞান অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি সিট বাড়ানো হয়েছে। তাছাড়া বিকেএসপি কোটায় (সংরক্ষিত আসন) ৬ জনকে ভর্তি করা হবে।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অনুষদ) এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা নেয়া হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed