জামিনে কারামুক্ত শফিক রেহমান
বৈশাখী নিউজ ডেস্ক : সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তাঁর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের লোকজন কারাফটকে তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। গতকাল সোমবার রাতে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed