Main Menu

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

বিশেষ প্রতিনিধি : সিলেট শহরতলীর বটেশ্বর বাজারে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এম আর হাউজিংয়ের ভিতরে এ ঘটনা ঘটে।
আহত নাদির উদ্দিন নাদুকে(২২) আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় তার সাথে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (৩১ আগস্ট) আহতের বড় ভাই নাসির উদ্দিন (২৮) ৭ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে এসএমপির শাহপরাণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
এজাহার নামীয়রা হচ্ছেন মিনহাজুল ইসলাম মিনহাজ (২২) ,ফয়ছল আহমদ (৩৫),মিজানুর রহমান মিজান (২৩),আরিফ উদ্দিন (২৮), মোস্তাজির রহমান শাহান (২৫), ফরহাদ মিয়া (২২) , ইমরান আহমদ ইমু (২৩) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। অজ্ঞাত কারনে থানা পুলিশ এখন পর্যন্ত মামলা নেয়নি অভিযোগে প্রকাশ।

Share





Related News

Comments are Closed