সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনে নীচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ চক্রবর্তী (২৮) নগরীর বারুতখানা এলাকার সুভাষ চক্রবর্তীর ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে শিববাড়ি এলাকায় পারাবত এক্সপ্রেসের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সৌরভ চক্রবর্তী। এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সিলেট জিআরপি থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed