সিলেটে ইসকনে অপ্রীতিকর ঘটনা তদন্তে কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজলশাহ যুগলটিলায় ইসকন ভক্তদের সাথে মুসল্লিদের অপ্রীতিকর ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে সিলেট স্টেডিয়ামে কাজলশাহের অপ্রীতিকর ঘটনা নিয়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নগরীর বিশিষ্টজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করবে। পাশাপাশি এ ঘটনায় আটককৃতদের ছেড়ে দেয়ারও সিদ্ধান্ত হয় সভায়।
সভায় বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার জুমার নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো নিয়ে মুসল্লিদের সাথে ইসকন ভক্তদের সংঘর্ষ হয়। এতে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed