পঞ্চগড়ে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে পঞ্চগড়ের চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে দুজন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি পঞ্চগড় সদর থেকে পঞ্চগড়ের জগদল এলাকায় যাচ্ছিল। পথে চার মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ও আহতদের নাম পরিচয় সংগ্রহ করা হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed