সিলেটে অর্ধ কোটি টাকার চোরাই গাড়িসহ আটক ১
বিশেষ প্রতিনিধি: সিলেট নগরীর লন্ডনী রোডের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের একটি চোরাই প্রাইভেটকারসহ (জাগুয়া) গাড়ি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এসএমপির গোয়েন্দা পুলিশের পরিদর্শক সঞ্জিত দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লন্ডনী রোডের অগ্রনী-১২৮ নম্বর বাসায় অভিযান চালায়। এসময় বাসায় রাখা চোরাই ওই গাড়িটি জব্দ করে পুলিশ। আটককৃতের নাম আশফাক আলী (৩৩)। সে ওই বাসার মৃত সমরু মিয়ার ছেলে।
এসএমপির ডিবি পুলিশের পরিদর্শক সঞ্জিত দাস জানান, আশফাক একজন গাড়ি চোর। তার আরও সহযোগী রয়েছে। এদের মাধ্যমে সে চোরাই গাড়ি বিক্রি করে। গোপনে এমন খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed