Main Menu

বিএনপি’র ৩৮তম প্রতিস্টাবার্ষিকী আজ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ পয়লা সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীনতার পর সর্বোচ্চ পাঁচবার রাষ্ট্রপরিচালনা করেছে দলটি। ১৯৭৮ সালের এই দিনে রাজধানীর রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগো দল থেকে বিএনপি গঠন করেন।

দীর্ঘ ৩৮ বছরের চড়াই উৎরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। ৩৮ বছরের ইতিহাসের প্রায় ৩৩ বছরই নেতৃত্বে আছেন বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেগম জিয়া।

Manual6 Ad Code

বাণীতে খালেদা জিয়া বলেন, ‘আজকের দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী একদলীয় দুঃশাসনের জের ধরে সেসময়ে দেশে বিরাজমান চরম জাতীয় সংকটের কারণে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বিগত ৩৮ বছরে বার বার সকলের অংশগ্রহণমূলক জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে ও দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।’

‘বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধান সংশোধনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপির বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সমাদৃত হয়েছে। এই কারণেই বিএনপি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল’ বলেন খালেদা জিয়া।

Manual4 Ad Code

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ জন্য বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে তারা।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহামনের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ। একইসঙ্গে সারাদেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন।

Manual7 Ad Code

বাংলাদেশের অভ্যুদয়ের ৪৫ বছরে বেশিবার নির্বাচনে জিতে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রক্ষমতায় ছিল এ দলটি। দেশের সংককালীন মুহূর্তে জিয়াউর রহমান সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি রোল মডেল দাঁড় করেছিলেন। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে দলটি প্রথমবারের মতো নেতৃত্বের সংকটে পড়ে।

তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার সাময়িক সময়ের জন্য সরকার ও দলের হাল ধরেন। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাত্তারের ক্ষমতাচ্যুতির পর বিএনপি চরমভাবে অস্তিত্ব-সংকটের মুখে পড়ে। বিএনপির অনেক নেতাই তখন জেনারেল এরশাদের সরকারে যোগ দেন।

দলের সেই সংকটকালে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার আপসহীন ভূমিকা দলটিকে ১৯৯১ সালে ক্ষমতায় অধিষ্ঠিত করে। এরপর ২০০১ সালে আবারো ক্ষমতায় আসে বিএনপি।

Manual4 Ad Code

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। এ নির্বাচনে মাত্র ২৯টি আসন পায় তারা। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে এই মুহূর্তে ক্ষমতা ও সংসদের বাইরে অবস্থান করছে দলটি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code