কোম্পানীগঞ্জে ৭দিনে ৮টি মোবা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: পাথর রাজ্য খ্যাত সিলেটের কোম্পানীগঞ্জের শারফিন টিলায় বোমা মেশিন বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে পরিবেশ বিধ্বংসী ৮টি বোমা মেশিন জব্দ করে সেগুলো পুড়িয়ে ধবংস করা হয়েছে। এসময় পাথর খেকোদের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়।
বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত, পরিবেশ অধিদপ্তর ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক শেখ মোঃ নাজমুল হক ও কোম্পানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আমিনুর রহমান।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম জানান, হাইকোর্ট ও পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পাথর খেকোরা ভোলাগঞ্জ ও শারফিন টিলায় পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। এতে এলাকায় জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। দেশের সৌন্দর্যের লীলাভূমি খ্যাত ভোলাগঞ্জ, শারফিন টিলা ও দয়ারবাজার এলাকা বিরান ভূমিতে পরিনত হচ্ছে। এলাকাবাসীর এমন দাবীর প্রেক্ষিতেই গত ২৫ আগষ্ট থেকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বোমা মেশিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানের ফলে ভোলাগঞ্জ পাথর কোয়ারি আপাতত বোমা মেশিন মুক্ত রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed