পাসপোর্টে থাকছে না সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন
বৈশাখী নিউজ ডেস্ক : এখন থেকে আর থাকবে না পাসপোর্ট সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশনের প্রথা। এমন তথ্য জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান।
পাসপোর্ট সেবা পেতে জনগণ হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছে স্বীকার করে মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট তৈরিতে যেসব সমস্যা হচ্ছে এর বেশিরভাগই পুলিশ ভেরিফিকেশনের কারণে। শিগগিরই সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেয়া হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে এসব কথা বলেন তিনি। পাসপোর্ট অধিদফতরের ওপর দুর্নীতি দমন কমিশন (দুদক) এ গণশুনানির আয়োজন করে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দালালদের হাত থেকে পাসপোর্ট অফিস মুক্ত করতে হবে। পাসপোর্ট নিয়ে মানুষের নানা ভোগান্তি এখনো রয়ে গেছে। এগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সেবা খাতের মধ্যে পাসপোর্ট করতে এসে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও হয়রানির শিকার হন।
উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে প্রতিদিন পাচঁ হাজার নাগরিককে সেবা দেয়া হয়। এই সেবা কার্যক্রমের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেয় ভুক্তভোগী ও দুর্নীতির শিকার জনগণ।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed