সন্ত্রাস ও জঙ্গিদের বিচার হবেই : নৌ পরিবহন মন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়- প্রশ্রয় দেয়নি এবং দেবেও না। সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার স্থান বাংলাদেশে কখনোই দেওয়া হবে না। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গকে হত্যার মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সূচনা করেছিল। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও বিএনপি জামায়াত জোট দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। বেগম খালেদা জিয়া ও বিএনপি জামায়াত জোট গাড়িতে বোমা মেরে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুড়িয়ে মারছে। তারা পবিত্র কুরআন শরিফও পুড়িয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ যারা করে ও প্রশ্রয় দেয় তাদের বিচার বাংলার মাটিতে হবেই।
তিনি ৩১ আগষ্ট বুধবার দুপুর ১টায় সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক গণভোজ ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্ভী করার জন্য নিরলস কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর দিক নির্দেশনা অনুযায়ী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ববুকে উচ্চস্থর স্থানে নিয়ে যাবার জন্য আপ্রান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে এবং চলতেই থাকবে। কোনো অপশক্তির কাছে বাংলাদেশ আওয়ামীলীগ মাথানত করবে না। বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে এগিয়ে আমরা নেবোই।
শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত গণভোজ ও জঙ্গি বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিন সুরমা উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সিলেটের সভাপতি হাজী মোঃ ফারুক আহমদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, কেন্দ্রীয় যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহবুব বাবু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত দে, কামাল বাজার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম মনোয়ার আলী, শায়েস্তা মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, হাজী রইছ আলী, দেবাংশু দাস মিঠু, আব্দুর রব, আব্দুস সালাম, আসমা আহমদ, এম.এইচ ইলিয়াস দিনার, কামাল হোসেন, শামসুল হক, তফুজ্জল আলী, মোঃ শফিক মিয়া, মাসুক আহমদ, আবুল হোসেন প্রমুখ। সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন খলিল মিয়া, আবুল হোসেন ও নিজাম উদ্দিন। সমাবেশের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ খালিছুর রহমান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত গণভোজ ও জঙ্গি বিরোধী সমাবেশে সর্বস্থরের জনগণকে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাবেশের আয়োজক যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed