সিলেট জেলা ও মহানগর বিএনপির ২দিনব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১লা সেপ্টেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২দিনব্যাপী কর্মসুচী ঘোষনা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠবার্ষিকী পালনের জন্য জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল শাখা সমুহের প্রতি আহবান জানান তারা।
সোমবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি গ্রহন করেছে। একই সাথে জেলা ও মহানগরের আওতাধীন সকল শাখা সমুহকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহবান জানানো হয়েছে।
জেলা ও মহানগর বিএনপি ঘোষিত ২দিনব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী বের করা হবে, ২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। এছাড়া ১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সিলেট বিএনপির সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ঘোষিত কর্মসুচী সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজRead More



Comments are Closed