গোলাপগঞ্জে রাস্তা পাকাকরনের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিযনের ঘাগুয়া গ্রামবাসীর উদ্যোগে শিকপুর-ঘাগুয়া রাস্তাটি পাকাকরনের কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে সড়ক পাকাকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান। বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব জামাল হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রুহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, তরুন আলেম মাওলানা সাইফুর রহমান, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এমাদ উদ্দীন সালিম, সাবেক মেম্বার জুবায়ের আহমদ আফতাব, ৭ নং ওর্য়াড মেম্বার তারেক আহমদ, ৫ নং ওর্য়াড মেম্বার মুতিউর রহমান তুহিন, ইউপি সদস্য আনা মিয়া, লোকুস আহমদ, আবু সুফিয়ান আজম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ইসরাব আলী, আব্দুল কাইয়ুম, বাহাউদ্দীন, পারভেজ আলম, আব্দুল মুকিত, জহির রায়হান, আমিনুল ইসলাম,আশরাফ আহমদ প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা শায়খ আব্দুল মতিন ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed