কমলগঞ্জে হাত-পা বেধে স্ত্রীকে নির্যাতন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে বাড়িতে দু’দিন হাত পা বেধে নির্যাতন করে পাষন্ড স্বামী রুমেল আহমদ। রোববার (২৮ আগষ্ট) রাতে স্ত্রী রোকশানাকে মৌলভীবাজার সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের আং ওয়াহিদের মেয়ে রোকশানা বেগম (২৩) কে প্রায় দুই বছর পূর্বে মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোণা গ্রামের আলমাছ মিয়ার ছেলে সিএনজি চালক রুমেল আহমদ (২৮) এর সাথে বিয়ে দেয়া হয়। তাদের ৭ মাসের এক ছেলে রয়েছে।
রোকশানার মা সোয়ারা বেগম জানান, রোকশানার বিয়ে হওয়ার পর থেকে সে যৌতুক বাবদ নগদ ৫০ হাজার টাকা দাবি করে আসছে। গত দু দিন ধরে রুমেল তার একটি কক্ষে রোকশানাকে আটকিয়ে হাত পা বেধে নির্যাতন শুরু করে। পরে স্থানীয় লোকজন মোবাইল ফোনে রোকশানার পিতার বাড়িতে খবর দেন। খবর পেয়ে রোকশানার ভাই ও মা এসে মৌলভীবাজার মডেল থানা পুলিশ, স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তাকে (রোকশানা) উদ্ধার করে রোববার রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। রোকশানার হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রোববার রাতেই রোকশানার পিতা আং ওয়াহিদ বাদী হয়ে পাঁচ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: হারুন আহমদ জানান, রুমেল আহমদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সাথে মারামারির আরেকটি মামলা রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed