পাসপোর্ট অফিসের ১১জন দালালকে ১ মাস করে কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ পাসপোর্ট অফিসে র্যাব অভিযান চালিয়ে ১১জন দালালকে আটক করেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১মাস করে কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্টেট মেজবাউল করিম জানান, আজ সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে ১১জন দালালকে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনাস্থলে এসে সবাই নিজেদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা হলো জিল্লুর রহমান, জয়দেব শাহা, স্বপন হোসেন, লাল চাদ, সজল আহম্মেদ, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, টনি কুন্ডু, তাজুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাধন বিশ্বাস। এ সময় র্যাবের মেজর মুুনির আহম্মেদ উপস্থিত ছিলেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed