ধোপাজান চলতি নদীতে ৬ লাখ টাকার মালামাল আটক
মো: মিলাদুর রহমান, তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বোমা মেশিন ও অন্যান্য সরঞ্জামাদী সহ প্রায় পৌণে ৬ লাখ টাকার মালামাল আটক করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. তালুতের নেতৃত্বে ডলুরা বিওপির বিজিবির নায়েব সুবেদার আবদুল হাকিম সহ বিজিবির ৮ সদস্য ও ২ পুলিশ সদস্যের অংশগ্রহনে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীতে শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ২টি অবৈধ বোমা মেশিন , ২টি পাম্প, ১২০ ফুট রিং পাইপ ও ৬৩টি ড্রাম জব্দ করা হয়। জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed