কুশিয়ারা নদী থেকে মহিলার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা দেড়টার দিকে কুশিয়ারা নদীর চান্দপুর ব্রিজের খুটিতে আটকা অবস্থায় এ লাশ উদ্ধার হয়।
উদ্ধারকারী কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, ব্রিজ দিয়ে চলাচলকারী লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে তারা নৌকা দিয়ে লাশ উদ্ধার করেন।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাতে শাখা পরা থাকায় লাশটি কোন হিন্দু মহিলার। তিনি জানান, মহিলার বয়স অনুমান ত্রিশ বছর। লাশের গলায় ওড়না দিয়ে পাথর বাঁধা ছিল। তার পরনে ছিল সালোয়ার কামিজ। শরীরের অধিকাংশ গলে যাওয়ায় কিছু অনুমান করা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হযেছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed