বাউবির এইচএসসি পরীক্ষা শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। বৃহস্পতিবার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের
এতে বলা হয়, সারাদেশে ৩৩০টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৯৬ হাজার ২৬০ জন ছাত্র এবং ৫৫ হাজার ৮৮০ জন ছাত্রী।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed