Main Menu

ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের পল্লীতে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রিমন আহমদ (১৮) এর মৃত্যু ঘটে। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র এবং স্থানীয় জাউয়াবাজার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, গত ২৩ আগষ্ট সন্ধ্যায় জাউয়াবাজারে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সেনপুর রাস্তায় প্রতিপক্ষের হামলায় আহত হন সেনপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী সামছুন নাহার (৪৫), ঠিকাদার আব্দুল কাইয়ূম (৪০), মৃত আরিছ উল্লার পুত্র বাহার উদ্দিন (৪৮) ও রইছ উদ্দিনের পুত্র কলেজ ছাত্র রিমন আহমদ (১৮)। আহতদের ছাতকের কৈতক হাসপাতালে ভর্তির করলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত বাহার উদ্দিন ও রিমন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রিমনের মৃত্যু হয়। আহত বাহার উদ্দিনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ইউপি সদস্য আব্দুল আলিমসহ পরিষদের নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন রাতের বেলা রাস্তায় হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, কলেজ ছাত্র রিমন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Share





Related News

Comments are Closed