Main Menu

শাবি’র শিক্ষার্থী তুহিনকে ছেড়ে দিয়েছে র‌্যাব

শাবি প্রতিনিধি: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে র‌্যাব। ওই শিক্ষার্থী হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র মেহেদী হাসান তুহিন।
আটক অপর ছাত্র বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রোকনুজ্জামান রানাকে এখনো জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব।
র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও এএসপি মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যার দিকে শাবির দুই শিক্ষার্থীকে নগরীর সুরমা ও তপোবন আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
এর আগে একই অভিযোগে ১৮ জুলাই ও ২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জন, ৩ আগস্ট ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে এবং ১৮ আগস্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ ও র‌্যাব।

Share





Related News

Comments are Closed