Main Menu

আজির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারের ব্যবসায়ী বিশ্বনাথের বাসিন্দা আজির মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের জবান উল্লাহ একাডেমি এন্ড হাইস্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার দিলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ সিতার মিয়া। বক্তব্য রাখেন ব্যাংকার আল জাহান, যুবনেতা রানা মিয়া, শিক্ষক নজরুল ইসলাম, চন্দ্র দাস, জাকির হোসেন, আকবর মিনহাজ চৌধুরী,শিক্ষিকা তাহমিনা আক্তার মুন্না, শিপা বেগম, চামেলি বেগম, রাহিমা বেগম, শিরিনা বেগম, বিলকিস চন্দ্র দাস, সুমি রানি দাস, ব্যবসায়ী আশফাকুর রহমান, জসিম উদ্দিন, ছালিক মিয়া, আবু বক্কর, জুনাব আলী, গেদা মিয়া, মতছিন আলী, আজম আলী, ইকবাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী আজির মিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যার প্রায় ৭দিন অতিবাহিত হলেও আজও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। অবিলম্ভে আজির মিয়া হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।
এদিকে, আজির মিয়ার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে শুক্রবার বাদ মাগরিব টেংরা বটেরতল বাজারে যুব সমাজের উদ্যোগে প্রতিবাদ সভা ও আগামী শনিবার সকাল ১০টায় আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হবে। এতে এলাকার সকলের উপস্থিতি কামনা করা হয়।

Share





Related News

Comments are Closed