‘মাদকসেবীদের’ হামলায় খাদ্য গুদামের প্রহরী আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা খাদ্য গুদামের প্রহরী মাদকসেবীদের হামলায় আহত হয়েছেন। আহত মো. আব্দুল আলী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তিনি উপজেলার হেতিমগঞ্জের ফুলবাড়ী গ্রামের মৃত মৌলা বক্সের ছেলে।
তিনি জানান, বুধবার রাতে জয়নালসহ কয়েকজন মাদকসেবী মাদক সেবন করতে খাদ্য গুদামের ভিতরে প্রবেশ করতে চাইলে তিনি বাধা দেন। এর জের ধরে মাদকসেবী জয়নালের নেতৃত্বে অজ্ঞাত আরো ৬/৭ জন তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
সিলেট জেলা চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি বদরুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে গোলাপগঞ্জের ওই খাদ্য গুদামে মাদকসেবীরা উৎপাত করছিল। এতে বাধা দেওয়ায় আব্দুল আলীর উপর হামলা চালিয়েছে মাদকসেবীরা। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed