Main Menu

ঠাকুরগাঁওয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে শোভাযাত্রা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে রামকৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা সহ অনেকে।

Share





Related News

Comments are Closed