বিশ্বনাথে তিন পুলিশ ক্লোজড
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ থানা থেকে রিমান্ডের আসামি পলায়নের ঘটনায় এএসআইসহ দুই কনষ্টেবলকে ক্লোজড করা হয়েছে। বুধবার দায়িত্ব অবহেলার কারণে তাদের ক্লোজড করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানাযায়।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন-বিশ্বনাথ থানা এএসআই কামাল আহমদ, কনষ্টেবল সামাদ মিয়া ও নাছিমা বেগম।
বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবদুল হাই। তিনি বলেন, ক্লোজড হওয়ায় পুলিশ সদস্যরা থানা ত্যাগ করে পুলিশ লাইনে চলে গেছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানা থেকে হাতকড়া’সহ পুলিশের চোখ ফাকি দিয়ে ডাকাতি মামলার রিমান্ডের আসামি রুহুল আমিন পালিয়ে যায়। আসামি রুহুল আমিন পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed